প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
রাঙ্গুনিয়া মানবাধিকার কমিশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব
মোহাম্মদ আব্বাস আলী চৌধুরী মুন্না , রাঙ্গুনিয়া প্রতিনিধি ||
নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া:রোমাঞ্চকর ফাইনালে রাঙ্গুনিয়া ফর্টিস এফসিকে ২-১ গোলে হারিয়ে রাঙ্গুনিয়া মানবাধিকার কমিশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গুনিয়া মহামেডান স্পোর্টিং ক্লাব।মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এবং তিনবার শ্রেষ্ঠ মানবাধিকার পদকপ্রাপ্ত উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মাস্টার মো. আব্বাস আলী চৌধুরী (মুন্না) ফাইনাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার।অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা মানবাধিকার কমিশনের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ খান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি নুরুল আজিম। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী এবং সমাজসেবক শাহ আলম।এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নবাব মিয়া চেয়ারম্যান, বিএনপি নেতা আবু বক্কর, মানবাধিকার কমিশনের সহ-সভাপতি কাজী মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মাস্টার নাজিরুল ইসলাম, অর্থ সম্পাদক মাস্টার খিজির হায়াত, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী মিজানুর রহমান, বেতাগী ইউনিয়নের সভাপতি কমান্ডার মোহাম্মদ জামাল উদ্দিন, সরফভাটার সভাপতি মাস্টার হারুন সিকদার, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কন্ট্রাক্টর, পোমরার সভাপতি হাজী মোহাম্মদ হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি টুর্নামেন্টে ক্রীড়া নৈপুণ্যের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। ফাইনালে জোড়া গোল করে মহামেডানের স্ট্রাইকার পারভেজ সর্বোচ্চ গোলদাতা ও ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে