প্রিন্ট এর তারিখ : ০৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
রাঙ্গুনিয়া কাপ্তাই সড়কে বৃষ্টিতে রাস্তার বেহাল দশা, জনসাধারণের ভোগান্তি,
মো:আব্বাস আলী চৌধুরী (মুন্না), রাঙ্গুনিয়া প্রতিনিধি ||
কাপ্তাই সড়কের বুড়ির দোকান লাইলা ক্লাবের সামনে সামান্য বৃষ্টিতে সড়কের বেহাল দশা। বিভিন্ন সময় পানি জমে থাকার কারণে গাড়ি দূর্ঘটনা ও বিকল হয়ে যায়। এবং দীর্ঘ সময় ধরে যানযট সৃষ্টি হয়। সাধারণ পথচারীদের একটায় চাওয়া দ্রুত যেন রাস্তার পাশে ড্রেন সংস্কার করে রাস্তা গাড়ি চলাচলের উপযোগী করে। দীর্ঘদিন পানি জমে থাকার কারণে পিচ ঢালাই রাস্তাদ্রুত নষ্ট হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়, যা পরবর্তীতেআরও বড় দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।জমে থাকা পানির গভীরতা বুঝতে না পেরে ছোট-বড়যানবাহন, বিশেষ করে সিএনজি, অটোরিকশা এবংমোটরসাইকেল প্রায়ই গর্তে পড়ে বিকল হয়ে যায় বাউল্টে গিয়ে দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে ।একটি গাড়ি বিকল হয়ে গেলে বা গর্তের কারণেগাড়ির গতি কমে গেলে পেছনের দিকে দীর্ঘ গাড়ির লাইন পড়ে যায়, যার ফলে ঘণ্টার পর ঘণ্টা মানুষকেযানজটে আটকে থাকতে হয়।প্রতিনিধি :::-মো:আব্বাস আলী চৌধুরী (মুন্না)
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে