প্রিন্ট এর তারিখ : ১২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬
বাঁশখালীতে বন্যার্ত ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে ‘তোহফা ফর ম্যানকাইন্ড’: দ্বিতীয় দিনেও ব্যাপক ত্রাণ তৎপরতা
মোহাম্মদ শফিউল আলম, নির্বাহী পরিচালক ||
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী: চট্টগ্রামের বাঁশখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় পানিবন্দী ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘তোহফা ফর ম্যানকাইন্ড’। গতকাল শনিবার রাত থেকে শুরু হওয়া এই জরুরি উপহার সামগ্রী (ত্রাণ) বিতরণ কার্যক্রম আজ রবিবারও পুরোদমে চলমান রয়েছে।গতকাহল শনিবার রাতে বাঁশখালীর ৭নং সরল ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ডের মধ্যম সরল, পশ্চিম সরল ও মধ্যম মিনজিরিতলা এলাকায় পানিতে আটকে পড়া শত শত বন্যার্ত পরিবারের মাঝে সংগঠনের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। তীব্র অন্ধকার ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সংগঠনের স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে এই সহায়তা প্রদান করেন।আজকেও তার ব্যতিক্রম হবে না’—এই প্রত্যয় নিয়ে আজ সকাল থেকেই তোহফা ফর ম্যানকাইন্ড-এর একাধিক টিম বাঁশখালীর বাকি দুর্গম ও প্লাবিত ইউনিয়নগুলোর উদ্দেশ্যে রওনা হয়েছে। আজকের ত্রাণ বিতরণ তালিকায় রয়েছে:১. ৭নং সরল ইউনিয়ন: ৪, ৫, ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের অবশিষ্টাংশ। ২. শীলকূপ ইউনিয়ন ৩. শেখেরখীল ইউনিয়ন ৪. কাথারিয়া ইউনিয়ন ৫. বাহারছড়া ইউনিয়ন: (বিশেষ করে প্রত্যন্ত ইলশা এবং সামুদ্রিক চর এলাকা)। ৬. চাঁপাছড়ি ৭. পশ্চিম কালীপুর ৮. পশ্চিম বৈলছড়িবেড়িবাঁধ ও ভূমিধস এলাকায় বিশেষ নজর: সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁশখালীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকাগুলো সম্পূর্ণভাবে প্লাবিত হওয়ায় সেখানকার মানুষ চরম খাদ্য ও পানীয় সংকটে আছেন। এছাড়া পূর্ব কালীপুর ও পূর্ব বৈলছড়িএলাকায় পাহাড়ধস/ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝেও আজ জরুরি খাদ্য ও উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।"বাঁশখালীর এই ক্রান্তিলগ্নে কোনো মানুষ যেন না খেয়ে না থাকে, সেটাই আমাদের লক্ষ্য। চরাঞ্চল ও বেড়িবাঁধের মতো অত্যন্ত দুর্গম এলাকায় যেখানে যাতায়াত কঠিন, সেখানেও আমাদের স্বেচ্ছাসেবকরা বুক সমান পানি মাড়িয়ে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে। এই দুর্যোগ কেটে না যাওয়া পর্যন্ত আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।"বন্যার্ত মানুষের মুখে হাসি ফোটাতে এবং এই মানবিক মিশন সফল করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছে ‘তোহফা ফর ম্যানকাইন্ড’।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে