প্রিন্ট এর তারিখ : ১৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬
চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে ‘আন-নূর ফাউন্ডেশন’: আগামীকাল থেকে শুরু হচ্ছে জরুরী ঔষধ ও ত্রাণ সহায়তা
মোহাম্মদ শফিউল আলম, নির্বাহী পরিচালক ||
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন ‘আন-নূর ফাউন্ডেশন’। বন্যার্তদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা এবং খাদ্য সংকট দূরীকরণের লক্ষ্যে সংগঠনটির উদ্যোগে আগামীকাল ১৪ই জুলাই ২০২৬ (মঙ্গলবার) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে "জরুরী ঔষধ ও ত্রাণ সহায়তা কার্যক্রম"।সংগঠনটির প্রতিষ্ঠাতা, প্রখ্যাত আলেমে দ্বীন শায়েখ সাইফুল আজম বাবর আজহারী-র সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হবে।"বন্যার এই দুর্যোগপূর্ণ মুহূর্তে পানিবন্দী হাজারো মানুষ চরম খাদ্য ও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। এই মানবিক সংকটে আন-নূর ফাউন্ডেশন তার সর্বোচ্চ সামর্থ্য নিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। আমাদের এই কার্যক্রমের মূল লক্ষ্য—ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় ঔষধ, জরুরি চিকিৎসাসেবা এবং শুকনো ও রান্না করা খাবার পৌঁছে দেওয়া।" — ফাউন্ডেশন কর্তৃপক্ষত্রাণ ও চিকিৎসা কার্যক্রমের মূল দিকসমূহ:ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ: বন্যাপরবর্তী পানিবাহিত রোগ প্রতিরোধে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ফ্রি কনসালটেন্সি এবং প্রয়োজনীয় জরুরি ঔষধ সরবরাহ।খাদ্য সহায়তা: চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় শুকনো ও ওয়ান-টাইম খাবার বিতরণ।ভ্রাম্যমাণ সেবাদল: দুর্গম ও প্রত্যন্ত প্লাবিত এলাকাগুলোতে নৌকার মাধ্যমে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া।আন-নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এই দুর্যোগে নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানানো হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে চট্টগ্রামের এই বিপন্ন জনপদকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে