প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
১৫ দিনের দুর্ভোগ শেষ: যুবদল নেতা সেকান্দর হোসেনের ব্যক্তিগত উদ্যোগে সচল হলো রাঙ্গুনিয়ার জঙ্গল পারুয়া সড়ক
মোহাম্মদ শফিউল আলম, নির্বাহী পরিচালক ||
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): টানা বর্ষণ ও পাহাড় ধসের কারণে দীর্ঘ ১৫ দিন ধরে সম্পূর্ণ অবরুদ্ধ থাকার পর অবশেষে সচল হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জঙ্গল পারুয়া-অট্টইতল সড়ক। ধসে পড়া বিশাল মাটির স্তূপের কারণে বাচ্চু ঘোনা, অট্টইতলা ও ৬নং ওয়ার্ডের হাজার হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা একেবারে থমকে গিয়েছিল। অবশেষে সরকারি বরাদ্দের অপেক্ষা না করে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই অবর্ণনীয় কষ্ট দূর করতে এগিয়ে এসেছেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক সেকান্দর হোসেন।জরুরি রোগীকে দোলনায় করে নেওয়ার মতো হৃদয়বিদারক দৃশ্যগত দুই সপ্তাহ ধরে সড়কটি বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা চরম স্থবির হয়ে পড়েছিল। উৎপাদিত কৃষিপণ্য বাজারে নেওয়া তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলার পথও বন্ধ ছিল। সবচেয়ে বেশি বিপাকে পড়েছিলেন প্রসূতি মা ও জরুরি রোগীরা। যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন থাকায় রোগীকে দোলনায় করে কাঁধে নিয়ে হাসপাতালে যাওয়ার মতো হৃদয়বিদারক ঘটনাও ঘটেছে এই ১৫ দিনে।নিজস্ব অর্থায়নে এস্কেভেটর দিয়ে মাটি অপসারণএলাকাবাসীর এই চরম ভোগান্তি দেখে যুবদল নেতা সেকান্দর হোসেন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এস্কেভেটর (ভেকু) লাগিয়ে সড়ক থেকে বিশাল মাটির স্তূপ সরানোর কাজ শুরু করেন। দিনভর অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে সড়কটি দিয়ে যাতায়াত পুনরায় উন্মুক্ত করা হয়। একই সাথে রওশনীয় তৈয়্যবিয়া ইমাম আবু হানিফা সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলোরও সংস্কার কাজ করা হয়েছে।সংস্কার কাজ চলাকালীন তা তদারকি ও মাঠে সক্রিয়ভাবে অংশ নেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একঝাঁক তরুণ কর্মী ও নেতৃবৃন্দ।সেকান্দর হোসেন বলেন: "টানা ১৫ দিন ধরে পাহাড় ধসের মাটি জমে এই এলাকার মানুষ প্রায় অবরুদ্ধ জীবন পার করছিলেন। রোগীকে দোলনায় করে নেওয়ার দৃশ্যটি ছিল খুবই পীড়াদায়ক। একজন রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের এই কষ্ট দেখে ঘরে বসে থাকতে পারিনি। আমাদের এই স্বেচ্ছাশ্রম ও প্রচেষ্টা এলাকাবাসীর মুখে সামান্য হাসি ফোটাতে পারলে আমাদের কষ্ট সার্থক।"সাংসদ হুমাম কাদের চৌধুরীর হস্তক্ষেপ কামনাএদিকে রাস্তা থেকে মাটি সরিয়ে চলাচলের উপযোগী করা হলেও সড়কটি কাঁচা হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাদা মাড়িয়ে চলতে হচ্ছে এলাকাবাসীকে। কাদার কারণে যেকোনো সময় ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। তাই এই জনগুরুত্বপূর্ণ সড়কটির স্থায়ী ও টেকসই পিচ ঢালাই নিশ্চিত করতে রাঙ্গুনিয়ার মাননীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান জানিয়েছেন, সড়কটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রশাসন অবগত রয়েছে এবং জনদুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে