প্রিন্ট এর তারিখ : ১৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
রাঙ্গুনিয়ায় মানবাধিকার কমিশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
মোহাম্মদ আব্বাস আলী মুন্না, প্রতিনিধি ||
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৭ নম্বর বেতাগী ইউনিয়নে সংগঠনের স্থানীয় শাখার উদ্যোগে শনিবার (১৮ জুলাই) বিকেলে বন্যার্তদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।কাউখালী আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বেতাগী ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ জামাল উদ্দীন কমান্ডার।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার কমিশনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু জাফর। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী ইউনিয়ন মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক জাকির আহমেদ মেম্বার।প্রধান বক্তার বক্তব্যে রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মাস্টার মো. আব্বাস আলী চৌধুরী মুন্নাবলেন,"দুর্যোগের এই সময়ে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।"অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:শিক্ষকবৃন্দ: নাজমুল হক ও মাওলানা আবদুর শাক্কুর।মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ: বেতাগী ইউনিয়ন শাখার সহ-সভাপতি শেখ মোহাম্মদ শাহ্ নেওয়াজ আক্তার চৌধুরী (চেন্টু), যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়ব হক সজিব, সহ-সম্পাদক ইদ্রিস আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক এবং অর্থ সম্পাদক মাওলানা জামাল হোসেন।অন্যান্য অতিথি: আলহাজ সিরাজুল ইসলাম কন্ডাক্টর, সেনা সদস্য শহিদুল হক, মো. আবদুল আজিজ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মামুনুল হক, পোমরা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম এবং মহিলা বিষয়ক সম্পাদিকা শিক্ষিকা নুর জাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।ত্রাণ বিতরণ ও সমাপ্তিআলোচনা সভা শেষে অতিথিরা বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। ত্রাণ পেয়ে দুর্যোগকবলিত সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা আগামীতেও এই ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে