প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
বান্দরবানে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে 'তোহফা-For Mankind'
মোহাম্মদ শফিউল আলম, নির্বাহী পরিচালক ||
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ২০ জুলাই, ২০২৬বান্দরবানে সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন 'তোহফা-For Mankind'। দুর্যোগ কবলিত এলাকায় মানবিক সহায়তার অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে আজ ২০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।স্থানীয় সূত্র জানায়, টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতে বান্দরবানের বিভিন্ন উপজেলার পাহাড় ধসে বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। যোগাযোগ বিচ্ছিন্নতা এবং খাদ্য সংকটে থাকা এসব মানুষের তাৎক্ষণিক কষ্ট লাঘবে এগিয়ে আসেন 'তোহফা-For Mankind'-এর একদল তরুণ স্বেচ্ছাসেবক।ত্রাণ বিতরণ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও খাবার পানিসহ নিত্যপ্রয়োজনীয় শুকনা খাবার ও জরুরি সামগ্রী তুলে দেওয়া হয়।সংগঠনের দায়িত্বশীল প্রতিনিধিরা জানান:"পাহাড় ধসের এই ভয়াবহ দুর্যোগে প্রত্যন্ত অঞ্চলের মানুষ চরম সংকটের মুখোমুখি হয়েছেন। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় ২০০ পরিবারের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও দুর্গত মানুষের পাশে আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"ত্রাণ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, সংকটের এই মুহূর্তে খাদ্যসহায়তা পাওয়ায় তাদের সাময়িক কষ্ট অনেকটাই দূর হবে। একই সাথে দুর্যোগের এই সময়ে সমাজের বিত্তবান ও অন্যান্য সামাজিক সংগঠনকেও এভাবে ক্ষতিগ্রস্তদের পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে