প্রিন্ট এর তারিখ : ০৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬
ফেসবুকে রহস্যময় বার্তা, ‘পাপ্পা’কে ঘিরে বিএনপিতে নতুন জল্পনা
মোহাম্মদ শফিউল আলম, নির্বাহী পরিচালক ||
চট্টগ্রাম ব্যুরো: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যময় বার্তা দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাদের একের পর এক পোস্টে সাবেক সংসদ প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)-র ছবি ব্যবহার করে লেখা হচ্ছে—‘আল্লাহ ভরসা’, ‘শুভ কামনা’, ‘অপেক্ষার প্রহর শুরু’, ‘সুখবর আসছে’—এমন নানা বার্তা।এসব পোস্ট ঘিরে চট্টগ্রামসহ বিশেষ করে বাঁশখালীর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক কৌতূহল ও জল্পনা-কল্পনা। অনেকেই ধারণা করছেন, বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত, সাংগঠনিক দায়িত্ব কিংবা নতুন রাজনৈতিক ঘোষণা আসতে পারে। তবে এ বিষয়ে দলীয়ভাবে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।উল্লেখ্য, মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা) সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। নির্বাচনে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে