প্রিন্ট এর তারিখ : ২৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬
দক্ষিণ রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ অপরাধী নয়ন তালুকদার গ্রেফতার
||
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে শিলক ইউনিয়নের আলোচিত ও তালিকাভুক্ত অপরাধী নয়ন তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিলক ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত নয়ন তালুকদারের বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়াসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ইয়াবা পাচার, মাদক কারবার ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট ও একাধিক অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় এসব অপকর্ম চালিয়ে আসছিল।দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, "ধৃত নয়ন তালুকদার অত্যন্ত ভয়ংকর প্রকৃতির একজন অপরাধী। দীর্ঘদিন ধরে সে মাদক পাচারসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। তাকে গ্রেফতারের ফলে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরবে।"ওসি আরও জানান, নয়ন তালুকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে