প্রিন্ট এর তারিখ : ০৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে তরুণীর শরীর থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার: ৮ এপিবিএন পুলিশের অভিযান
||
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:কক্সবাজারের উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এক তরুণীর শরীর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক পাচারের একটি অভিনব কৌশলের সন্ধান পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তল্লাশি চালিয়ে ওই তরুণীর বিশেষ অঙ্গ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের সঠিক সংখ্যা এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে ৮ এপিবিএনের পক্ষ থেকে বিস্তারিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানা গেছে।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে