প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
ঢাকা-রিয়াদ রুটে নতুন অধ্যায়ের সূচনা: ‘রিয়াদ এয়ার’-এর প্রথম বাণিজ্যিক ফ্লাইট অবতরণ
মোহাম্মদ শফিউল আলম, নির্বাহী পরিচালক ||
নিজস্ব প্রতিবেদক:আলহামদুলিল্লাহ! দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা ও রিয়াদ রুটে আনুষ্ঠানিকভাবে ডানা মেলল সৌদি আরবের নতুন ও সর্বাধুনিক বিমান পরিবহন সংস্থা ‘রিয়াদ এয়ার’ (Riyadh Air)।আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) সকাল ৬:২০ মিনিটে রিয়াদ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার আকাশপথে যোগাযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হলো এবং বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ তিন বছরের প্রতীক্ষার অবসান ঘটল।উদ্বোধনী এই ফ্লাইটের মাধ্যমে আজ থেকেই ঢাকা এবং রিয়াদ রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করল এয়ারলাইনসটি। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, রিয়াদ এয়ারের এই নিয়মিত ফ্লাইট চালুর ফলে সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত প্রক্রিয়া আরও সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক হবে।নতুন এই রুটের সফল যাত্রা প্রবাসীদের যাতায়াত ব্যবস্থাকে আরও গতিশীল করবে—এমনটাই শুভকামনা সংশ্লিষ্ট সকলের।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে