প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
চট্টগ্রামে ১০ম আন্তর্জাতিক হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার বাস্তবায়নে মতবিনিময় সভা
এম. ফখরুল আওয়াল, নিউজ রিপোর্টার ||
বিস্তারিত... নিউজ- রিপোর্টারঃ এম. ফখরুল আওয়াল।চট্টগ্রামে ১০ম আন্তর্জাতিক হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার বাস্তবায়নে মতবিনিময় সভাচট্টগ্রাম সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ ইন হোমিওপ্যাথি (ক্যাশ) কর্তৃক আয়োজিত ১০ম আন্তর্জাতিক হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার-২০২৬ সফলভাবে বাস্তবায়ন এবং চট্টগ্রামে আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৮ আগস্ট ২০২৬) সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ সবুজ হোটেলের তৃতীয় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. এম এ ফজল।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাশ কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ডা. মো. আব্দুল মজিদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাষক ডা. মোহাম্মদ আবদুল জলিল, ডা. লিটন কুমার ভৌমিক, প্রভাষক ডা. মোহাম্মদ লোকমান, ডা. এম এ মনজু, ডা. এস. এম. এমরান ও ডা. আহসান হাবিব।এছাড়া সভায় বক্তব্য রাখেন ডা. এম এর সুমন, ডা. মোহাম্মদ এফতেখার উদ্দিন, ডা. রহিম উদ্দিন চৌধুরী, ডা. উজ্জ্বল কান্তি দাশ, ডা. মোহাম্মদ আবদুল বারী, ডা. মোহাম্মদ নুরুল হোসাইন, ডা. এ. কে. এম. সাইফুল্লাহ, ডা. পি. কে. বড়ুয়া, ডা. মোহাম্মদ তারাজুল ইসলাম, ডা. কাউছার আহমদ, ডা. মোহাম্মদ আবদুল গফুর মহিউদ্দিন, ডা. আহমদ উল্লাহ, ডা. মোহাম্মদ আছহাব উদ্দিন, জহুরা আক্তার নাজমা, ডা. জেসমিন আক্তার, ডা. মোহাম্মদ বেলায়েত হোসেন, অধ্যাপক ডা. আনোয়ারুল ইসলাম, ডা. সাবিনা ইয়াসমিন, ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন, ডা. মোহাম্মদ ময়নুল হক, ডা. মোহাম্মদ নুর আহমদ, ডা. শামছুল ইসলাম হাকেমী ও ডা. মোহাম্মদ এমদাদুল্লাহসহ আরও অনেকে।সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের এ আয়োজন সফল করতে চিকিৎসক, শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। হোমিওপ্যাথি চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান, গবেষণা এবং আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে এ সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।সভা থেকে জানানো হয়, আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর ২০২৬ কক্সবাজার সরকারি পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে ১০ম আন্তর্জাতিক হোমিওপ্যাথিক বিজ্ঞান সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হবে। সেমিনারটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চিকিৎসক, শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করা হয়।মতবিনিময় সভায় চট্টগ্রামের হোমিওপ্যাথিক চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সেমিনারটি সফল করতে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন।সভা শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে