প্রিন্ট এর তারিখ : ১৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম
||
মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছ থেকে রাজনীতি শেখার আগ্রহ প্রকাশ করে তার বাসায় যেতে চেয়েছেন। শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।পোস্টে মেঘনা আলম বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছে রাজনীতি শিখতে বাসায় আসতে চান। তবে অনলাইনে তাকে হয়রানি করা ব্যক্তিরা এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট কি না—এমন প্রশ্ন করলে পাটওয়ারী কোনো উত্তর দেননি বলেও দাবি করেন তিনি।মেঘনা আলমের ভাষ্য অনুযায়ী, অনলাইনে হেনস্তার ঘটনায় এনসিপির সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তোলা হলেও এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছ থেকে সন্তোষজনক কোনো জবাব পাওয়া যায়নি।এদিকে, মেঘনা আলমের এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। তবে তার দাবির বিষয়ে এখন পর্যন্ত নাসীরুদ্দীন পাটওয়ারী বা এনসিপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে