প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
নিউইয়র্কে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো ‘২য় আন্তর্জাতিক ইসলামিক কনভেনশন ও মিলাদ উদযাপন ২০২৬’
মোহাম্মদ শফিউল আলম, নির্বাহী পরিচালক ||
আন্তর্জাতিক ডেস্ক: নর্থ আমেরিকা মুসলিম অ্যালায়েন্সের (North America Muslim Alliance) উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যালবানিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘2nd International Islamic Convention and Mawlid Celebration 2026’। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে এই কনভেনশনটি আধ্যাত্মিকতা, জ্ঞানার্জন ও ঐক্যের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।গত শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ৯টা থেকে নিউইয়র্কের ঐতিহাসিক এম্পায়ার স্টেট প্লাজা কনভেনশন সেন্টারে (Empire State Plaza Convention Center, Albany, NY) দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনটি শুরু হয়।মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশ, ইসলামি জ্ঞানচর্চা এবং মুসলিম উম্মাহর মধ্যে সম্প্রীতি জোরদার করার উদ্দেশ্যে আয়োজিত এই মহাসম্মেলনে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে প্রখ্যাত ইসলামিক স্কলার ও অতিথিরা যোগ দেন।সম্মেলনে বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন:শায়খ ইয়াসির ফাহমি শায়খ সাইফুল আজম আল-আযহারী শায়খ ইয়াহইয়া আল নিনowy সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী শায়খ ড. খুশতার নূরানী শায়খ আহমেদ বিন ইউসুফ আল আযহারী ইমাম জমির সাত্তুর নূর আফরোজা জেমি দিনব্যাপী এই আয়োজনে আমন্ত্রিত বক্তারা সিরাতুন নবী (সা.)-এর ওপর আলোকপাত করেন এবং বর্তমান সময়ে মুসলিম যুবসমাজ ও প্রবাসীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। এছাড়া মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও সুমধুর কণ্ঠে নাতে রাসুল (সা.) পরিবেশনের মাধ্যমে পুরো ভেন্যু এক আধ্যাত্মিক আবহে মুখরিত হয়ে ওঠে।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে