প্রিন্ট এর তারিখ : ২৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
||
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান।বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মঈন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব কার্যক্রম বাস্তবায়ন করছেন, সেগুলোর মধ্যে ইসলামের আদর্শ ও রাসুল (সা.)-এর শিক্ষা প্রতিফলিত হচ্ছে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের জন্য সহায়তার ব্যবস্থা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।তিনি বলেন, সরকারের ছয় মাস খুব বেশি সময় নয়। এর মধ্যেই তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করছেন। পলাশে গত ১৭ বছরে জনগণের কল্যাণে যে কাজ হয়নি, গত ছয় মাসে তার চেয়ে বেশি উন্নয়ন করা সম্ভব হয়েছে বলে দাবি করেন মন্ত্রী।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে