প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই কয়েকটি দোকান
???????? ?????? ??? ?????? ?????? , ??????????? ????????? ||
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ব্যস্ততম সাহাব্দীনগর হাজারী হাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে হঠাৎ আগুন লাগলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।প্রত্যক্ষদর্শীদের মতে, সকালে হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে তা আশপাশের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সময়োপযোগী পদক্ষেপে বড় ধরনের আরও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় পুরো বাজার এলাকা।প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বৈদ্যুতিক শটসার্কিট নাকি অন্য কোনো কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন। আকস্মিক এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম মানবেতর পরিস্থিতির মুখে পড়েছেন।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে