প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু বোয়ালখালীতে
||
চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে সাইহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী মৃত ঘোষণা করেন।সাইহান উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা ফতেয়াখীল এলাকার প্রবাসী ওসমানের মেঝ ছেলে। সে ফতেয়ারখীল আল্লামা হাফেজ মুহাম্মদ বজলুর রহমান (রহ.) সুন্নি নূরানী ইবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.হাসান চৌধুরী বলেন, সাইহান নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে