প্রিন্ট এর তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাঁশখালীতে বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে যুবকের মৃত্যু
||
চট্টগ্রামের বাঁশখালীতে বউ ও শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে আহত মো. রাশেদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. রাশেদ বাঁশখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব জলদি নুরুল আলমের ছেলে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভার পূর্ব জলদিতে বউ জমিলা আক্তার এবং শাশুড়ি হোসেনে আরার মধ্যে পারিবারিক কলহ থেকে ঝগড়া শুরু হয়। পার্শ্ববর্তী বাড়ির মোহাম্মদ রাশেদ তাদের ঝগড়া থামাতে গেলে তাকে ভারী লাঠি দিয়ে মাথায় আঘাত করে জমিলা আক্তার। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে যায়। রাতে চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় সরাসরি জড়িত জমিলা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমিলা আক্তার পূর্ব জলদির মো. আব্দুল্লাহর স্ত্রী।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে