প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাউজানে কাপ্তাই সড়কে মুড়ির বস্তা থেকে সিএনজি-ফিল্টার কার সংঘর্ষ, হাত ভাঙল একজনের
মোহাম্মদ আব্বাস আলী চৌধুরী মুন্না , রাঙ্গুনিয়া প্রতিনিধি ||
নিজস্ব প্রতিবেদক, রাউজান:রাউজানের কাপ্তাই সড়কের দেওয়ানপুর এলাকায় চলন্ত অটোরিকশা থেকে মুড়ির বস্তা পড়ে যাওয়ার জেরে ঘটিত আকস্মিক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি ফিল্টার কারের সংঘর্ষ হয়েছে। এতে এক যাত্রী গুরুতর আহত হয়ে হাত ভেঙে ফেলছেন।স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার কাপ্তাই সড়ক দিয়ে মুড়ি ভর্তি একটি সিএনজিচালিত অটোরিকশা যাওয়ার সময় হটাৎ অসাবধানতাবশত একটি মুড়ির বস্তা সড়কে ছিটকে পড়ে। ঠিক ওই মুহূর্তে বিপরীত দিক থেকে অতিরিক্ত গতিতে আসা একটি ফিল্টার কার (পানি সরবরাহের গাড়ি) ওই বস্তাটিকে পাশ কাটানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটির সাথে সজোরে ধাক্কা খায়। এতে উভয় গাড়িই কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং সিএনজির এক যাত্রী গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করেন। পরবর্তীতে তাকে দ্রুত চিকিৎসার জন্য পাহাড়তলীর একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনায় তার একটি হাত ভেঙে গেছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।আকস্মিক এই দুর্ঘটনার কারণে কিছু সময় কাপ্তাই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়। সড়কে পণ্যবাহী ও ছোট যানবাহন চলাচলের সময় আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে