প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
রাঙ্গুনিয়ায় নবনিযুক্ত ২৮ শিক্ষকের ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত: রবিবার লটারির মাধ্যমে পোস্টিং
মোহাম্মদ আব্বাস আলী চৌধুরী মুন্না , রাঙ্গুনিয়া প্রতিনিধি ||
নিজস্ব প্রতিবেদক, রাঙ্গুনিয়া:রাঙ্গুনিয়া উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত ২৮ জন শিক্ষককে নিয়ে ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে তাদের প্রশিক্ষণ সমাপ্তির পর এই সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব নাজমুল হাসান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনিযুক্ত শিক্ষকদের বিভিন্ন নিয়ম-কানুন, পাঠদান পদ্ধতি এবং শ্রেণিকক্ষের মান উন্নয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।আলোচনা সভা শেষে নবনিযুক্ত শিক্ষকদের সম্মানে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী রবিবার (১১ অক্টোবর ২০২৬) স্বচ্ছতা বজায় রাখার জন্য লটারির মাধ্যমে এই ২৮ জন শিক্ষককে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন (পোস্টিং) করা হবে।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে