প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
রাঙ্গুনিয়ায় দুর্গোৎসবে মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করল মানবাধিকার কমিশন
মোহাম্মদ আব্বাস আলী চৌধুরী মুন্না , রাঙ্গুনিয়া প্রতিনিধি ||
বিশেষ প্রতিনিধি, রাঙ্গুনিয়া:সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী দুর্গাপূজার সপ্তমী থেকে নবমী পর্যন্ত রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গোৎসব মণ্ডপসমূহ পরিদর্শন ও সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার প্রতিনিধি দল।তিনবারের শ্রেষ্ঠ মানবাধিকার পদকপ্রাপ্ত এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার মো. আব্বাস আলী চৌধুরী (মুন্না)-র নেতৃত্বে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।পরিদর্শনকালে প্রতিনিধি দলটি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: * নির্বাহী সভাপতি: মো. নুরুল আজিম * সহ-সভাপতি: কাজী মো. ইউসুফ * যুগ্ম সাধারণ সম্পাদক: সাইফুল ইসলাম খোকন * অর্থ সম্পাদক: মাস্টার খিজির হায়াত * সহ-অর্থ সম্পাদক: সমীর কান্তি মহাজন * বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক: কল্যাণময় দেওয়ানজি * সদস্য: মিলন কান্তি বিশ্বাস * সরফভাটা শাখা সভাপতি: মাস্টার হারুন সিকদার * বেতাগী শাখা সভাপতি: জামাল কমান্ডার * পোমরা শাখা সাধারণ সম্পাদক: মোহাম্মদ ইব্রাহিমসহ কমিশন ও স্থানীয় শাখাগুলোর অন্যান্য নেতৃবৃন্দ।পরিদর্শন শেষে মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ বলেন, এ বছর সরকারের পক্ষ থেকে দুর্গোৎসবে মণ্ডপগুলোতে বরাদ্দ বৃদ্ধি, সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার এবং প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ নানামুখী প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সরকারের এমন প্রশাসনিক ও নিরাপত্তামূলক উদ্যোগের জন্য তারা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে