প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
বামী নুর উদ্দিন আটক: পটিয়ায় গৃহবধূ তানিয়া কামাল নিহতের ঘটনায় পুলিশের পদক্ষেপ
মোহাম্মদ শফিউল আলম, নির্বাহী পরিচালক ||
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের পটিয়া উপজেলায় তানিয়া কামাল নিহাত (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্বামী নুর উদ্দিনকে আটক করেছে পুলিশ।নিহত তানিয়া কামাল পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডের হরিণখাইন গ্রামের মোহাম্মদ কামালের কন্যা। অন্যদিকে, অভিযুক্ত স্বামী নুর উদ্দিন একই উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজির পাড়ার কাঞ্চন মিয়ার ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী নুর উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে