চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভবনের চারতলার ছাদ থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির নামের তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক নয়টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকার ‘গুলবাহার বিল্ডিংয়ে’ এই দুর্ঘটনা ঘটে। নিহত আবির রায়পুর ইউনিয়নের গহিরা এলাকার মোহাম্মদ দিলোয়ারের ছেলে।