চিটাগাং টুডে

পেনাল্টি পেলো ফ্রান্স, মিস করলেন এমবাপ্পে 

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছে ফ্রান্স। শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ফরাসিরা। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন কিলিয়ান এমবাপ্পে।  ম্যাচের শুরু থেকেই মরক্কোর চেয়ে আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। একাধিকবার গোলের কাছাকাছি গিয়ে ব্যর্থ হয় তারা।  ম্যাচের ২৬ মিনিটে  কাউন্টার অ্যাটাক থেকে বল নিয়ে মরক্কোর ডি বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে। তাকে থামাতে ফাউল করে বসেন নুসাইর মাজরাউয়ি। এতে পেনাল্টি পায় ফ্রান্স। তবে  পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন কিলিয়ান এমবাপ্পে। তার দুর্বল শট সহজেই ঠেকিয়ে দিয়েছেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। এতে গোলবঞ্চিত হয় ফ্রান্স।  

পেনাল্টি পেলো ফ্রান্স, মিস করলেন এমবাপ্পে