৫০ বছরের ব্যবধান ঘুচিয়ে রজনীকান্তের সঙ্গে শ্রীলীলা
প্রায় ৫০ বছরের বয়সের ব্যবধান, তবু প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধতে চলেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ও তরুণ অভিনেত্রী শ্রীলীলা। রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধার্মান’-এ যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।
প্রযোজনা সংস্থার প্রকাশিত একটি ভিডিওতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
অশ্বথ মারিমুথু পরিচালিত এই ছবিতে রজনীকান্ত ও শ্রীলীলা ছাড়াও অভিনয় করছেন সিমরন, নয়নতারা, যোগী বাবু ও রাশি খন্না। এই ছবির মাধ্যমে পরিচালক অশ্বথের সঙ্গেও প্রথমবার কাজ করছেন রজনীকান্ত।
ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দর।
প্রকাশিত প্রথম প্রচার ঝলকেই রজনীকান্তের চরিত্রটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। ছবিতে তাকে এক চিকিৎসকের ভূমিকায় দেখা যেতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। তবে চরিত্রটির পরিচয় দিতে গিয়ে নির্মাতারা ‘কেট্টা পৈয়ন’ শব্দবন্ধ ব্যবহার করেছেন। এর অর্থ ‘খারাপ মানুষ। ফলে চরিত্রটিতে নেতিবাচক বৈশিষ্ট্য থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অনেকেই ১৯৭৮ সালের কালজয়ী ছবি ‘মুলম মলারুম-এ রজনীকান্তের চরিত্রটির সঙ্গে নতুন এই রূপের মিল খুঁজে পাচ্ছেন।
চলতি বছরেই ‘পরাশক্তি ছবির মাধ্যমে তামিল সিনেমা জগতে পা রাখেন শ্রীলীলা। এরপর থেকেই তিনি একের পর এক বড় প্রজেক্টে যুক্ত হচ্ছেন। ধনুষ ও মামুট্টির ‘ওম’ এবং অজিত কুমারের ‘ডেয়ারডেভিল’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে।
বর্তমানে ‘ধর্মন’ ছবির শেষ পর্যায়ের শুটিং চলছে।
আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা না করা হলেও, নির্মাতারা ২০২৭ সালের এপ্রিল মাসে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন।
বিডি প্রতিদিন/ আনাই