সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
চিটাগাং টুডে

নতুন বিমানঘাঁটি নয়, বিদ্যমান অবকাঠামো ব্যবহারে জোর প্রধানমন্ত্রীর

দেশের আকাশ ও সমুদ্রসীমার নিরাপত্তা এবং জাতীয় দুর্যোগ মোকাবিলায় প্রয়োজন বিবেচনায় বিমানবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে বাস্তবভিত্তিক ও সাশ্রয়ী পরিকল্পনা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে শুধু প্রশিক্ষণের জন্য নতুন রানওয়ে ও বিমানঘাঁটি নির্মাণের পরিবর্তে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর দিয়েছেন তিনি। আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পৃথক বিমানঘাঁটি, রানওয়ে এবং প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো নির্মাণ একটি অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। একই সঙ্গে বাংলাদেশের শিল্প ও পরিবহন অবকাঠামো দেশের সর্বত্র সমভাবে বিস্তৃত নয়। ফলে নতুন অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার সময় এসব বাস্তবতা বিবেচনায় রাখা প্রয়োজন। প্রধানমন্ত্রী আরও বলেন, শুধুমাত্র প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য নতুন রানওয়ে ও বিমানঘাঁটি নির্মাণের পরিবর্তে বিদ্যমান সুবিধাসমূহের যথাযথ ব্যবহার অধিক বাস্তবসম্মত। এতে বিপুল অর্থ ব্যয় ও দীর্ঘ সময়ের প্রয়োজন যেমন কমবে, তেমনি বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

নতুন বিমানঘাঁটি নয়, বিদ্যমান অবকাঠামো ব্যবহারে জোর প্রধানমন্ত্রীর