রোববার, ২২ নভেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

রাজনীতি

ছাত্রদল থেকে ববির ১৩ নেতা বহিষ্কার

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ছাত্রদল থেকে ববির ১৩ নেতা বহিষ্কার

আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কয়েকজন কর্মকর্তাকে মারধরের ঘটনায় ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে এসেছে। এর জেরে আজ শনিবার পৃথক দুটি বিজ্ঞপ্তিতে ১৩ জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরমধ্যে ১২ জনকে সংগঠনে নিষ্ক্রিয় থাকার অভিযোগে বহিষ্কার করা হয়। তাঁরা হলেন সহসভাপতি মো. রাকিবুল ইসলাম ও মো. আসিক উজ্জামান, আব্দুল্লাহ হিল আদিব, মো. সুজন ও সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও আরমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শেখ (সাবেক ছাত্রলীগ), সহ-সাংগঠনিক সম্পাদক শাহ তাকবীর আহমেদ সিয়াম, সহ-আইন সম্পাদক মো. রাকিব, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হৃদয় তালুকদার এবং আপ্যায়ন সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগ।

এ ছাড়া অপর বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবের বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে যে, তিনি দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

বহিষ্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রদল নেতা-কর্মীরা গত বুধবার দুপুরে ৫ জন কর্মকর্তাকে মারধর করে প্রথমে প্রক্টরের দপ্তরে ও রাতে বন্দর থানায় হস্তান্তর করেছে।

পরে থানায় মুচলেকা দিয়ে ৫ কর্মকর্তা মুক্তি পান। পরদিন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হুমায়ুন কবীরকে দপ্তর থেকে বের করতে গিয়ে ছাত্রদল নিজেরাই হাতাহাতিতে লিপ্ত হয়।

সূত্রগুলো জানিয়েছে, হুমায়ুন কবীরের ছেলে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুলফিকার নাইন ও ছাত্রদলের সদ্য বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন সাকিবের ঘনিষ্ঠ বন্ধু। এ সম্পর্কের সুবাদে হুমায়ুন কবীরকে লাঞ্ছিত করতে যাওয়া ছাত্রদলের গ্রুপটিকে বাধা দেন আজমাইন সাকিব। এতে ঘটনাস্থলেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

সূত্রগুলো আরও জানিয়েছে, আগের দিন বৃহস্পতিবার উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদীনকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে লাঞ্ছিত করেছেন আজমাইনের অনুসারী সহসভাপতি ইমরান হোসেন। তখন উপস্থিত অন্য ছাত্রদল নেতাকর্মীরা ইমরানকে বাধা দেন। দুই দিনের ঘটনার জেরে শনিবার ১৩ জনকে বহিষ্কার করেছে ছাত্রদল। তবে কর্মকর্তাদের হেনস্তাকারীদের কেউ বহিষ্কার হননি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শান্ত ইসলাম আরিফ বলেন, কমিটি গঠনের পর থেকে ১২ জন নিষ্ক্রিয় থাকায় হাইকমান্ড তাদের বহিষ্কার করেছে। অপরদিকে আজমাইন সাকিব শৃঙ্খলা ভঙ্গ করায় বহিষ্কার করা হয়েছে। সে সংগঠনের সিনিয়র এক নেতার সঙ্গে দুর্ব্যবহার করেছে। কর্মকর্তাদের হেনস্তাকারী ছাত্রদল নেতারা মব করেননি; বরং আওয়ামী ফ্যাসিস্টের পক্ষে তৎপরতা চালানো কর্মকর্তাদের প্রতিহত করা হয়েছে বলে মন্তব্য করেন শান্ত।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ বলেন, সাকিব পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক হুমায়ুনকে রক্ষা করতে গিয়ে ফেঁসে গেছে। বহিষ্কৃত অপর ১২ জন যে অপরাধ করেছে, তার চেয়ে বেশি অপরাধী সাকিব।

এ বিষয়ে ববির উপপ্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদীন বলেন, অসম্মান করার জন্যই তাঁকে হেনস্তা করা হয়েছে। তিনি ববি প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, ববি শিক্ষার্থীদের নিরাপত্তায় যা করা দরকার, করা হবে। শিক্ষক-কর্মকর্তাদের নিরাপত্তা প্রদানে তাঁরা সচেষ্ট আছেন। তবে কেউ যদি ব্যক্তিগতভাবে নৈরাজ্যমূলক কর্মকাণ্ডে জড়ায়, তাহলে এর দায় ববি প্রশাসন নেবে না। তিনি দাবি করেন, উপপ্রধান প্রকৌশলীকে হেনস্তার বিষয়টি তিনি দেখেননি। কোনো অভিযোগও পাননি।

বরিশাল জেলা বরিশাল বিভাগ ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয় বহিষ্কার

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ছাত্রদল থেকে ববির ১৩ নেতা বহিষ্কার

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে