রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মহত্তরখীল শাখা বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার উদ্যোগে এবং বাচা বাবা প্রবাসী ঐক্য পরিষদের সহযোগিতায় পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে ১৩তম ঐতিহাসিক হোসাইনী কনফারেন্স ও প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে পোমরা মহত্তরখীল বাচা বাবা (রহ.) শাহী জামে মসজিদ প্রাঙ্গণে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙ্গুনিয়া উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দীনের সঞ্চালনায় প্রথম অধিবেশনে অনুষ্ঠিত প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. শফি, মো. সিদ্দিক আহমদ, মো. আবু ইউসুফ, মো. ইউসুফ মতয়াল্লী, মো. হাঁছি মিয়া, মো. ইদ্রিস মেম্বার, দৌলত ভান্ডারী, মালেক মেম্বার ও আইয়ুব আলী।
এছাড়া প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনুছ, ইমন, সাঈদ, আসলাম, ইমরান, দিদার, জোনায়েদ, আলমগীর হোসেন রানা, আসিফ, জাহেদ, আরফাত, সাকিবসহ অনেকে।
হোসাইনী কনফারেন্সে উপস্থিত প্রবাসীদের ফলের মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, পোমরা মহত্তরখীল এলাকার প্রবাসীরা সবসময় এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও কল্যাণমূলক কাজে তাদের এই আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন