চুনতি আন্তর্জাতিক সিরাত ময়দানে ১৯ দিনব্যাপী ঐতিহাসিক সীরাতুন্নবী (সা.) মাহফিলের গতকাল শুক্রবার রাতের অধিবেশনে প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ সাইফুল আজম বাবর আজহারী।
শুক্রবার বাদ আসর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা এই মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মুসুল্লির সমাগম ঘটে। প্রধান আলোচকের সাবলীল উপস্থাপনা ও হৃদয়গ্রাহী বয়ানে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ, সীরাত এবং ইশকে মোস্তফার আলোকপাত করা হয়। তাঁর তথ্যসমৃদ্ধ ও আবেগঘন আলোচনার মধ্য দিয়ে পুরো মাহফিল প্রাঙ্গণে এক আধ্যাত্মিক ও অনুপম পরিবেশের সৃষ্টি হয়।
পবিত্র কোরআন ও হাদিসের আলোকে রাসুলুল্লাহ (সা.)-এর অনুপম চরিত্রমাধুরী তুলে ধরে শায়েখ বাবর আজহারী বলেন, দুনিয়া ও আখেরাতের প্রকৃত কল্যাণ এবং শান্তির জন্য নবীজির সুন্নাত অনুসরণের বিকল্প নেই। বর্তমান সমাজ ও যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে সীরাতুন্নবী (সা.) চর্চার গুরুত্ব অপরিসীম।
মাহফিলের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ববাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এর আগে দরুদ ও সালাম পাঠের মাধ্যমে উপস্থিত সকলে ইশকে মোস্তফার অনুপম প্রকাশ ঘটান। ১৯ দিনব্যাপী এই মাহফিলের সার্বিক শৃঙ্খলা ও আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিরা।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন