ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং খান বাহাদুর আহছানউললাহ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক শায়খ সাইফুল আজম আল-আজহারীর উপস্থিতিতে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি এএইচএম মাহফুজুল হক, ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা আক্তার মাহমুদ রানা এবং ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. একরাম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুমিত আল রশিদ।
বক্তারা বলেন, নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে এ ধরনের বুদ্ধিবৃত্তিক ও জ্ঞানচর্চামূলক আয়োজন অত্যন্ত সময়োপযোগী। তারা শায়খ সাইফুল আজম আল-আজহারীর জীবন ও কর্মের ওপর আলোকপাত করে তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন