চট্টগ্রাম    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

ধর্ম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সরকারের ব্যাপক জাতীয় কর্মসূচি ঘোষণা

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সরকারের ব্যাপক জাতীয় কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সরকার। বুধবার (১৯ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৩ আগস্ট ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) ড. আয়াতুল ইসলাম, অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. ইমতিয়াজ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঘোষিত প্রধান কর্মসূচিগুলো:

  • রাষ্ট্রীয় বাণী ও পতাকা উত্তোলন: দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী প্রদান করবেন। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক ও ট্রাফিক আইল্যান্ডে জাতীয় পতাকা, রঙিন পতাকা এবং ‘কালিমা তায়্যিবা’ লিখিত ব্যানার দিয়ে সাজানো হবে।
  • দোয়া ও আলোচনা সভা: বাংলাদেশ সচিবালয় মসজিদসহ দেশের সব মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বিভাগ, জেলা, উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগ নিজ নিজ অধিক্ষেত্রে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।
  • ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ আয়োজন: ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইলেকট্রনিক মিডিয়ায় ওয়াজ মাহফিল, সেমিনার ও টকশো প্রচার করা হবে। পাশাপাশি কিরাত, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবিতে খুতবা লেখা প্রতিযোগিতা, স্মরণিকা প্রকাশ এবং বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্রান্তে মাসব্যাপী ইসলামিক বইমেলার আয়োজন করা হবে।
  • মিডিয়া ও প্রকাশনা: বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এবং সংবাদপত্রগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে।
  • শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান: বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিতে মহানবী (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামের শান্তি, সৌহার্দ্য ও মানবাধিকার বিষয়ে আলোচনা সভা, হামদ-নাত এবং কুইজ প্রতিযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।
  • বিশেষ খাবার ও সেবা: দেশের সব সামরিক ও বেসামরিক হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, আবাসিক শিশু বিকাশ কেন্দ্র ও প্রবীণ নিবাসে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতেও যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপিত হবে।

এছাড়া দিবসটি উপলক্ষে দেশজুড়ে শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সরকারের ব্যাপক জাতীয় কর্মসূচি ঘোষণা

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে