বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

ধর্ম

ঈদে মিলাদুন্নবী (সা.) ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঈদে মিলাদুন্নবী (সা.) ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মুখর হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও তাঁর জীবনাদর্শ অনুসরণের বার্তায় শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। জুলুস, মিলাদ মাহফিল, সিরাত আলোচনা, নাতে রাসুল, কোরআন তিলাওয়াত, তবারক ও বই বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে দিনভর ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ।

আজ ১২ রবিউল আউয়াল (২৬ আগস্ট) মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে তাঁর জীবন, আদর্শ, মানবতা, ন্যায়, সহনশীলতা ও শান্তির বাণী স্মরণ করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিনটি যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও আবাসিক হল সংসদের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়।

দিনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিতে বাদ যোহর মিলাদ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। অনুষ্ঠানে আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহা. মিজানুর রহমান এবং ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আলোচনা করেন।

উপাচার্য বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ে তুলতে পারলেই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি মহানবী (সা.)-এর সত্যবাদিতা, দয়া, সহনশীলতা ও ন্যায়বিচারের আদর্শ অনুসরণের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবী (সা.) ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মুখর হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও তাঁর জীবনাদর্শ অনুসরণের বার্তায় শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। জুলুস, মিলাদ মাহফিল, সিরাত আলোচনা, নাতে রাসুল, কোরআন তিলাওয়াত, তবারক ও বই বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে দিনভর ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ।

আজ ১২ রবিউল আউয়াল (২৬ আগস্ট) মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে তাঁর জীবন, আদর্শ, মানবতা, ন্যায়, সহনশীলতা ও শান্তির বাণী স্মরণ করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিনটি যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও আবাসিক হল সংসদের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়।

দিনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিতে বাদ যোহর মিলাদ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। অনুষ্ঠানে আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহা. মিজানুর রহমান এবং ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আলোচনা করেন।

উপাচার্য বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ে তুলতে পারলেই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি মহানবী (সা.)-এর সত্যবাদিতা, দয়া, সহনশীলতা ও ন্যায়বিচারের আদর্শ অনুসরণের আহ্বান জানান।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে