রোববার, ২২ নভেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

জাতীয়

মুক্তিযোদ্ধাদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মুক্তিযোদ্ধাদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (২১ নভেম্বর) শনিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের রায়ে বিএনপি যতবারই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে।

তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের গৌরব ও মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। এটি যে সময়োপযোগী সিদ্ধান্ত ছিল, তা পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে। এছাড়া ২০০২ সালে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আইন প্রতিষ্ঠা করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, সময়ের নিয়মে বীর মুক্তিযোদ্ধাদের অনেকে আজ বয়সের ভারে ক্লান্ত। জীবনের সায়াহ্নে এসেও তাদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি জ্বলজ্বল করছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে আসছে, তার জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ।

তারেক রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

রোববার, ২২ নভেম্বর ২০২৬


মুক্তিযোদ্ধাদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (২১ নভেম্বর) শনিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের রায়ে বিএনপি যতবারই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে।

তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের গৌরব ও মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। এটি যে সময়োপযোগী সিদ্ধান্ত ছিল, তা পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে। এছাড়া ২০০২ সালে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আইন প্রতিষ্ঠা করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, সময়ের নিয়মে বীর মুক্তিযোদ্ধাদের অনেকে আজ বয়সের ভারে ক্লান্ত। জীবনের সায়াহ্নে এসেও তাদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি জ্বলজ্বল করছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে আসছে, তার জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ।

তারেক রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।


চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে