রোববার, ২২ নভেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

রামুতে চারজনের মৃত্যু: গেট নেই, গেটম্যান নেই; রেল বলছে দায় চালকের

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রামুতে চারজনের মৃত্যু: গেট নেই, গেটম্যান নেই; রেল বলছে দায় চালকের

কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়িতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজনের মৃত্যুর দায় কার, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। রেল কর্তৃপক্ষ বলছে, চালকের অসাবধানতা ও অবহেলায় দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, ব্যস্ত এই ক্রসিংয়ে গেট ও গেটম্যান না থাকা এবং ঝোপের কারণে ট্রেন দেখা না যাওয়াই এর মূল কারণ।

শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে পর্যটক এক্সপ্রেস ক্রসিং পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। নিহতদের মধ্যে পাঁচ মাস ও তিন বছর বয়সী দুটি শিশু রয়েছে। আহত আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ওই দিন জুমার নামাজের পর ছয়জন রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় তাঁদের বহনকারী অটোরিকশা দুমড়েমুচড়ে সড়ক থেকে দূরে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মারা যান দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (৪৫), তাঁর একমাত্র সন্তান পাঁচ মাস বয়সী মাশরুফা, রুবেলের ছোট বোন কাশিফা জান্নাত (২০) ও কাশিফার তিন বছর বয়সী ছেলে সাহিল।

আহতদের মধ্যে রুবেলের স্ত্রী তানিয়া আকতার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আছেন। তাঁর অবস্থা আশংকাজনক। কাশিফার ১৮ মাস বয়সী মেয়ে আয়াত বিনতে শাকিলের মাথায় জটিল অস্ত্রোপচার হওয়ার কথা। নিহত ও আহতদের নিকটাত্মীয় জাবেদ ইকবাল জানান, এই দুজনের বেঁচে ফেরার বিষয়ে চিকিৎসকেরা কোনো ভরসা দিচ্ছেন না।

ঝোপে ঢাকা গেটহীন ক্রসিং
স্থানীয়দের ভাষ্য, রামুর মিঠাছড়ির কাড়ির মাথা এলাকার এই ক্রসিং অত্যন্ত ব্যস্ত ও জনবহুল। রামুর দরগাহ, শিকলসহ আশপাশের পাঁচটি এলাকার অন্তত ১৫ হাজার মানুষ প্রতিদিন এটি দিয়ে চলাচল করেন। এঁদের অধিকাংশ যানবাহনে, কেউ কেউ হেঁটে ক্রসিং পার হন। স্থানীয়দের অভিযোগ, এমন ক্রসিং নিয়ে রেল কর্তৃপক্ষ কখনো মাথা ঘামায়নি।

নিহতদের স্বজন ও স্থানীয় বিএনপি নেতা জাবেদ ইকবাল বলেন, রেল চালুর আগেই এখানে গেট বসিয়ে গেটম্যান নিয়োগ করা দরকার ছিল। তা করা হয়নি, উল্টো ক্রসিংয়ের কাছেই গাছ লাগানো হয়েছে। তাঁর দাবি, ক্রসিং-সংলগ্ন ঝোপের কারণে ট্রেন দেখা যায় না। চালক ট্রেন দেখতে না পেয়ে লাইনে উঠে পড়লে দুর্ঘটনা ঘটে। ট্রেন অনেক দূর থেকে হর্ন বাজায়, তাতেও বিভ্রান্তি তৈরি হয় বলে তিনি জানান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা বলেন, এর আগেও এই ক্রসিংয়ে একই ধরনের একটি দুর্ঘটনা ঘটেছিল। তারপরও রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

চালকের অসাবধানতার কথা বলছে রেল
রেল কর্তৃপক্ষ অভিযোগ মানতে নারাজ। কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন বলেন, পর্যটক এক্সপ্রেস আসার ঠিক আগমুহূর্তে অটোরিকশাটি ক্রসিং পার হওয়ার চেষ্টা করছিল। চালকের অসাবধানতা ও অবহেলার কারণেই চারজনের প্রাণ গেছে। রেল কর্তৃপক্ষের দাবি, চালক হর্ন শুনেও লাইনে উঠে পড়েছিলেন।

ভবিষ্যতে গেট নির্মাণ ও গেটম্যান নিয়োগের কথাও জানান এই কর্মকর্তা। তিনি বলেন, এ জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।
এ নিয়ে এখন পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষ কোনো তদন্ত কমিটি গঠন করেনি। লোকো মাস্টারকে ঢাকায় তলব করেছে।

৭২ ক্রসিংয়ের ৫৬টিতেই গেট নেই
দোহাজারী–কক্সবাজার রেলপথে লেভেল ক্রসিং ৭২টি। এর মধ্যে মাত্র ১৬টিতে গেট ও গেটম্যান আছে। বাকি ৫৬টিতে কোনোটিই নেই। ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ থেকে রামু সেকশনের ঝুঁকিপূর্ণ ১৭টি ক্রসিংয়ের মধ্যে গেট ও গেটম্যান আছে মাত্র একটিতে। অন্য অরক্ষিত ক্রসিংগুলোতে সতর্কতামূলক সাইনবোর্ড বসিয়েই দায় সেরেছে কর্তৃপক্ষ। তাতে লেখা, ‘যেকোনো দুর্ঘটনার জন্য রেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না’।

চট্টগ্রাম রেলওয়ে থানার তথ্য অনুযায়ী, এই রুটে ২০২৪ সালে ২৭ জন, ২০২৫ সালে ৪৩ জন এবং ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৩১ জন প্রাণ হারান। ২০২৫ সালের ২ আগস্ট রামুর রশিদনগর ক্রসিং পার হওয়ার সময় কক্সবাজার এক্সপ্রেস একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে বহুদূর টেনে নিয়ে যায়। চালকসহ চারজন নিহত ও দুজন গুরুতর আহত হন। সর্বশেষ মিঠাছড়ির ঘটনায় চারজন মারা গেলেন, ফলে এই রেলপথে প্রাণহানি ১০৫ জনে দাঁড়াল।
প্রশাসনের বক্তব্য

জেলা প্রশাসক মো. আ. মান্নান ঘটনাটিকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেন। তিনি জানান, নিহতদের দাফনের জন্য জেলা প্রশাসন থেকে ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। ক্রসিংয়ের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘ রেলক্রসিংটিতে গেট বসানোর বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।’
শোকে স্তব্ধ গ্রাম

ঘটনার দিন রাত ১১টায় কাইম্যারঘোনা এলাকায় চারজনের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা কয়েক হাজার মানুষ জানাজায় অংশ নেন। ইউপি সদস্য আবদুস সালাম বলেন, স্মরণকালে এমন ভয়াবহ দুর্ঘটনায় এতজনের প্রাণ যায়নি। একই পরিবারের চারজন, তার মধ্যে দুজন নিষ্পাপ শিশু। মরদেহ দেখতে আসা ও জানাজায় অংশ নেওয়া বেশির ভাগ মানুষ চোখের জল ফেলেছেন।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

রোববার, ২২ নভেম্বর ২০২৬

রামুতে চারজনের মৃত্যু: গেট নেই, গেটম্যান নেই; রেল বলছে দায় চালকের

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে