গাজীপুরের শ্রীপুরে বিকাশের ডিস্ট্রিবিউটরের কর্মীদের গুলি করে প্রায় আড়াই কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান শেখকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ডিবি পুলিশের ইন্সপেক্টর হাসমত উল্লাহ্ এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার ইমরান শেখ (২৪) কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার তার সহযোগী রবিন আহম্মেদকে (২২) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (চন্না পাড়া আশ্রয়ণ প্রকল্প) থেকে গ্রেফতার করে পুলিশ। তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
রবিন ওই এলাকার মোস্তফার ছেলে। শনিবার তাদেরকে ডাকাতি ও অস্ত্র মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
গ্রেফতার ইমরান শেখের বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি ও ডাকাতির ঘটনায় সাতটি এবং রবিন আহম্মেদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের তিনটি মামলা রয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ৯ অক্টোবর সন্ধ্যা সোয়া ৬টার দিকে জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় প্রাইভেটকার থামিয়ে বিকাশ ম্যানেজার হিমেল আহমেদকে (৩৫) গুলি করে প্রায় আড়াই কোটি টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন