রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
‘মাদক ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার আয়োজনে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও তিনবারের শ্রেষ্ঠ মানবাধিকার পদকপ্রাপ্ত মাস্টার মো. আব্বাস আলী চৌধুরী (মুন্না) বি.এ-এর পৃষ্ঠপোষকতায় পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের পর্দা ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার কমিশনের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ খান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি নুরুল আজিম।
বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আল হাসান মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সেকান্দর চৌধুরী, সহ-সভাপতি কাজী মো. ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক মাস্টার নাজিরুল ইসলাম নাজের, অর্থ সম্পাদক মাস্টার খিজির হায়াত এবং সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী মিজান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোমরা ইউনিয়ন মানবাধিকার কমিশনের সভাপতি হাজী মো. হোসেন, সাধারণ সম্পাদক ইব্রাহিম এবং সরফভাটা ইউনিয়ন মানবাধিকার কমিশনের সভাপতি হারুন সিকদার।
অনুষ্ঠানে সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোমরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জুনাইদুল আলম চৌধুরী, আলমগীর হোসেন, মাসুদ রানা এবং রাঙ্গুনিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী ওসমান গণি।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ-সুন্দর সমাজ বিনির্মাণে এ ধরনের ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন