বিশ্বকাপের ইতিহাসে একই সময়ে তিনজন সুপারস্টারের এমনভাবে সমান সংখ্যক গোল নিয়ে গোল্ডেন বুটের শীর্ষে থাকার ঘটনা নজিরবিহীন। ফলে শেষ আট, সেমিফাইনাল ও ফাইনালে কে এগিয়ে যাবেন, তা নিয়ে বাড়ছে উত্তেজনা।
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি নিজের অভিজ্ঞতা ও দুর্দান্ত ফিনিশিংয়ে দলকে নেতৃত্ব দিচ্ছেন। নকআউট পর্বেও গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেয়ার পাশাপাশি গোল্ডেন বুটের লড়াইয়েও নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি।
অন্যদিকে, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে আগের বিশ্বকাপের ধারাবাহিকতা বজায় রেখেই এবারও দুর্দান্ত ছন্দে আছেন। আর ব্রাজিলকে বিদায় করা নরওয়ের নায়ক আর্লিং হলান্ড। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে তিনিও আছেন এখন মেসি-এমবাপ্পের সমান ৭ গোলে।
এদিকে প্রথমবার বিশ্বকাপ খেলেই ৭ গোল করার বিরল কীর্তি গড়েছেন হলান্ড। ১৯৭৪ বিশ্বকাপে পোল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার গ্রেজেগোরজ লাতোর পর এই প্রথম কোনো ফুটবলার নিজের অভিষেক বিশ্বকাপেই সাত গোলের মাইলফলক স্পর্শ করলেন।
লাতো ১৯৭৪ বিশ্বকাপে সাত গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ৫২ বছর পর সেই অনন্য কীর্তির পাশে নিজের নাম লেখালেন নরওয়েজিয়ান গোলমেশিন হলান্ড।

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন