সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

জাতীয়

১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উপভোগ করবেন কুস্তি খেলা

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উপভোগ করবেন কুস্তি খেলা
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জেলা সদরে আয়োজিত কান্ট্রি গেমস উপভোগ ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

সোমবার (২৩ নভেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

এর আগে প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ছাড়াও সুনামগঞ্জের তিন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ও মোহাম্মদ কয়ছর আহমদ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফর বাস্তবায়ন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা শহরের স্টেডিয়ামে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিসহ অন্যান্য খেলাধুলা উপভোগ করবেন এবং বক্তব্য দেবেন। পরে সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান জানান, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী সুনামগঞ্জে আসছেন বলে নিশ্চিত করা হয়েছে। তার সফর সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফর করবেন। তার অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে আয়োজন করতে সোমবার বিকালে ক্রীড়া মন্ত্রণালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জবাসী প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জ

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উপভোগ করবেন কুস্তি খেলা

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জেলা সদরে আয়োজিত কান্ট্রি গেমস উপভোগ ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

সোমবার (২৩ নভেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

এর আগে প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ছাড়াও সুনামগঞ্জের তিন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ও মোহাম্মদ কয়ছর আহমদ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফর বাস্তবায়ন উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা শহরের স্টেডিয়ামে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিসহ অন্যান্য খেলাধুলা উপভোগ করবেন এবং বক্তব্য দেবেন। পরে সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান জানান, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী সুনামগঞ্জে আসছেন বলে নিশ্চিত করা হয়েছে। তার সফর সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফর করবেন। তার অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে আয়োজন করতে সোমবার বিকালে ক্রীড়া মন্ত্রণালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জবাসী প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রয়েছেন।


চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে