সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

রাজনীতি

পালিয়ে গিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন: রিজভী

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পালিয়ে গিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন: রিজভী
বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও  রুহুল কবির রিজভী বলেছেন, গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও প্রতিশোধের রাজনীতি করছেন শেখ হাসিনা। ক্ষমতার মোহে এখনও দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা চালাচ্ছেন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) এর বিক্ষোভ সমাবেশশে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে শেখ হাসিনা পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়ার পরও তাঁর হিংসাত্মক আচরণের কোনও পরিবর্তন হয়নি। গত ১৭ বছর ক্ষমতায় থাকতে তিনি যে নীতি প্রয়োগ করেছেন, এখনও তা-ই করছেন।

দেশের বিভিন্ন স্থানে নাশকতার চিত্র তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন— বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, গাড়ি, পোশাক কারখানা ও পুলিশের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। বিদেশে পাচার করা অর্থ থেকে মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ) মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীদের দিয়ে এসব নাশকতা চালানো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

বর্তমান সরকারের পদক্ষেপের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে এবং গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় এই তাণ্ডব মোকাবিলা করছে। অতীতে আওয়ামী লীগ সরকারের মতো নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না। এটাই তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার পার্থক্য।

ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে কূটনৈতিক শিষ্টাচারের কথা বলা হয়। কিন্তু ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের চার নেতা বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কীভাবে বৈঠক করলেন? সরকারের সবুজ সংকেত ছাড়া সরকারি কর্মকর্তারা কীভাবে পলাতক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন? এটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত।

রিজভী আরও বলেন, শিশু, কিশোর ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হত্যাকারীদের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে সব ষড়যন্ত্র প্রতিহত করবে।

অ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন প্রকৌশলী খান মুর্শিদ, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম, প্রকৌশলী এনায়েত হোসেন প্রমুখ।

শেখ হাসিনা বিএনপি রুহুল কবির রিজভী

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পালিয়ে গিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন: রিজভী

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে