চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের দুজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার এক নারী যাত্রী ও তার শিশুসন্তান। আশঙ্কাজনক অবস্থায় তাদের রামু উপজেলা হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার অভিমুখী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টোদিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন। আহত অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ায় চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন