মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

ইসলাম ও জীবন

বছির ভান্ডার দরবার শরীফে ‘তাজেদারে মদিনা কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল সংখ্যক আশেকান-জাকেরানদের উপস্থিতিতে বছর ভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে ‘তাজেদারে মদিনা কনফারেন্স ২০২৬’। গতকাল সোমবার (২৩ নভেম্বর) বাদ মাগরিব বছির ভান্ডার দরবার শরীফ শাহী ময়দানে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

শাহজাদা সৈয়দ জামশেদুজ্জামান সানজারী আল মাইজভান্ডারির সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের সম্মানিত আওলাদে পাক—হযরত শাহসুফি সৈয়দ নূর হোসাইন মাইজভান্ডারী (মঃ জিঃ আঃ) (গাউছিয়া আমিন মঞ্জিল, ফটিকছড়ি, চট্টগ্রাম), অ্যাডভোকেট শাহসূফি সৈয়দ মিফতাহুন নূর মাইজভান্ডারি (মঃ জিঃ আঃ) (গাউসিয়া রহমান মঞ্জিল, ফটিকছড়ি, চট্টগ্রাম) এবং হযরত শাহসুফি সৈয়দ নাঈম রহমান মাইজভান্ডারী (মঃ জিঃ আঃ) (গাউছিয়া রহমান মঞ্জিল, ফটিকছড়ি, চট্টগ্রাম)। এ ছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরজুয়েল স্টিভেডোরিং সিন্ডিকেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নুরুল আমিন।

কনফারেন্সে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের প্রেসিডেন্ট, আমেরিকার স্ট্যাটেন আইল্যান্ডের রহমাতুল্লিল আল আমিন জামে মসজিদের খতিব এবং নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ ডক্টর সাইফুল আজম বাবর আল আজহারী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দরবারে বারীয়া শরীফের (বাহির সিগন্যাল, চান্দগাঁও, চট্টগ্রাম) নায়েবে সাজ্জাদানশীন এবং ‘তোহফা - ফর ম্যানকাইন্ড’ ও ‘দারুল হিকমাহ গবেষণা কেন্দ্র’-এর প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ সাইফুল ইসলাম বারী (মঃ জিঃ আঃ)।

অনুষ্ঠানে বছির ভান্ডার দরবার শরীফের আওলাদগণের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ তারেকুজ্জামান সানজারী আল মাইজভান্ডারি (মঃ জিঃ আঃ) ও সৈয়দ আশিকুল বছির সানজারী আল মাইজভান্ডারি (মঃ জিঃ আঃ)।

মোঃ ইমু চৌধুরীর সঞ্চালনায় মাহফিলে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন শায়ের আসিফ নিজামী। পরিশেষে, দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ সাইফুল ইসলাম বারী (মঃ জিঃ আঃ)।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বছির ভান্ডার দরবার শরীফে ‘তাজেদারে মদিনা কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে