রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিদেশ সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ‘দেশত্যাগের’ খবরকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছে রাউজান উপজেলা বিএনপি।
রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল হুদা চেয়ারম্যান ও সদস্য সচিব ফিরোজ আহমেদ এক যৌথ প্রতিবাদলিপিতে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চিকিৎসার প্রয়োজনে নিয়মিত দেশের বাইরে যাতায়াত করেন, যা নতুন বা গোপন কোনো বিষয় নয়। কিন্তু একটি মহল তাঁর এই নিয়মিত চিকিৎসাসংক্রান্ত সফরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘পালিয়ে যাওয়া’ হিসেবে প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এটিকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও হীনমন্যতার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন তাঁরা।
চৌধুরী পরিবারের রাজনৈতিক ইতিহাস ও ত্যাগের কথা উল্লেখ করে প্রতিবাদলিপিতে আরও বলা হয়, এই পরিবারের সদস্যদের অন্যায়ের কাছে মাথা নত করে পালিয়ে যাওয়ার কোনো ইতিহাস নেই। সালাউদ্দিন কাদের চৌধুরীর আদর্শিক অবস্থানের উদাহরণ টেনে নেতৃবৃন্দ বলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার রাউজানের মানুষ বিশ্বাস করবে না। বিগত ১৫ বছরের নানা প্রতিকূলতার মধ্যেও রাউজানের মানুষের সঙ্গে চৌধুরী পরিবারের আত্মিক সম্পর্ক অটুট রয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।
এ ছাড়া গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাম্প্রতিক একটি অডিও বার্তার প্রসঙ্গ টেনে বিবৃতিতে স্পষ্ট করা হয় যে, দেশের বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য নাশকতা, গুপ্ত হামলা ও অগ্নিসংযোগের হাত থেকে রাউজানের মানুষের জানমাল ও সম্পদ রক্ষায় নেতা-কর্মীদের সতর্ক ও সজাগ থাকার নির্দেশনা দিতেই তিনি ওই বার্তা দিয়েছিলেন। এই বার্তার ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
বিবৃতির শেষে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং এ ধরনের দায়িত্বজ্ঞানহীন প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ জানান।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন