বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

সারাদেশ

রাঙ্গুনিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এ নিষিদ্ধ সংগঠনের কর্মী গ্রেপ্তার

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
রাঙ্গুনিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এ নিষিদ্ধ সংগঠনের কর্মী গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার পোমরা ইউনিয়নের বাচা শাহ নগর মাস্টারটিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম গোলাপুর রহমান। তিনি পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাচা শাহ নগর মাস্টারটিলা এলাকার মরহুম রেজাউল করিমের ছেলে।

রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার অভিযোগে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রকিব জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


রাঙ্গুনিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এ নিষিদ্ধ সংগঠনের কর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার পোমরা ইউনিয়নের বাচা শাহ নগর মাস্টারটিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম গোলাপুর রহমান। তিনি পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাচা শাহ নগর মাস্টারটিলা এলাকার মরহুম রেজাউল করিমের ছেলে।

রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার অভিযোগে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) রকিব জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।



চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে