রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জনগুরুত্বপূর্ণ দুটি সড়ক উন্নয়ন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন লাভ করেছে। অনুমোদিত সড়ক দুটি হলো— রাঙ্গুনিয়া গোডাউন–সুখবিলাশ সড়ক এবং মরিয়মনগর–রানীরহাট–গাবতল সড়ক।
দীর্ঘদিনের প্রতীক্ষিত এই প্রকল্প দুটি অনুমোদন পাওয়ায় স্থানীয় সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, সড়ক দুটি কেবল রাঙ্গুনিয়ার অভ্যন্তরীণ যোগাযোগের জন্যই নয়, বরং তিন পার্বত্য জেলার সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ স্থাপনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সড়ক দুটির বেহাল দশার কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। উন্নয়নকাজ বাস্তবায়িত হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক গতি আসবে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী নূর বলেন, “সাবেক সংসদ সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীও সড়ক দুটির উন্নয়নে সড়ক ও জনপথ বিভাগে আবেদন করেছিলেন। দীর্ঘ দেড় যুগ পর তাঁরই উত্তরসূরি বর্তমান সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় প্রকল্প দুটি একনেকে অনুমোদন পেয়েছে।” এই জনবান্ধব উদ্যোগের জন্য তিনি সংসদ সদস্যকে বিশেষ ধন্যবাদ জানান।
উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ের মধ্যে সড়ক দুটির উন্নয়নকাজ বাস্তবায়িত হলে রাঙ্গুনিয়ার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং স্থানীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন