চট্টগ্রাম    সোমবার, ১৭ আগস্ট ২০২৬
চিটাগাং টুডে

মূল পাতা

খেলা

ব্রাজিলের কিংবদন্তি বলেছেন , জাপান ব্রাজিলকে হারাতে পারে

জাপান ব্রাজিলকে হারাতে পারে

প্রকাশ : ২৭ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 জাপান ব্রাজিলকে হারাতে পারে

‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। অন্যদিকে, সুইডেনের সঙ্গে ১–১ গোলে ড্র করে ‘এফ’ গ্রুপের রানার্সআপ হয়েছে জাপান। 

এবারের বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হয়েছে ‘এফ’ গ্রুপের দ্বিতীয় দল জাপান। ফলে আগামী ২৯ জুন, বাংলাদেশ সময় রাত ১১টায় শেষ ৩২–এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

শক্তির বিচারে জাপানের চেয়ে বেশ এগিয়ে ব্রাজিল। তবে এই জাপান দল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে করছেন ব্রাজিলেরই কিংবদন্তি ফুটবলার জিকো। 

শৈল্পিক ফুটবলের জন্য ‘সাদা পেলে’ নামে খ্যাত জিকো ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত। সেই জিকো জাপানের প্রশংসা করে বলেন, ‘অবশ্যই আমি ব্রাজিলকে সমর্থন করবো। তবে জাপানও জিততে পারে। এই জাপান দল সত্যিকারের ফুটবল খেলাটাই খেলে। দারুণ উপভোগ্য একটি ম্যাচ হবে।’

প্রতিপক্ষ শক্তিশালী ব্রাজিল হলেও জাপানের ভয় পাওয়ার কোনো কারণ দেখছেন না জিকো। তিনি বলেন, ‘জাপান যেকোনো দলকে মোকাবিলা করতে প্রস্তুত। গত কয়েক বছরে এই দলটাই স্পেন, জার্মানি, ইংল্যান্ড এমনকি ব্রাজিলকেও হারিয়েছে। প্রতিপক্ষ যে-ই হোক, জাপান প্রস্তুতই থাকবে।’

০০২ থেকে ২০০৬ এই চার বছর জাপানের কোচের দায়িত্ব পালন করেছেন জিকো। তার অধীনেই ২০০৬ বিশ্বকাপে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল ‘ব্লু সামুরাই’রা, যে ম্যাচে জাপান হেরেছিল ৪-১ গোলে। জাপানের ফুটবলের অগ্রগতি তাই অনেক আগে থেকেই দেখছেন জিকো। 

সেই অভিজ্ঞতা থেকেই তিনি বলেন, ‘অবশ্যই তাদের ট্যাকটিক্যাল উন্নতি হয়েছে। তবে জাপানের আসল সমস্যাটা সবসময়ই ছিল মানসিক। এখন তারা জানে কীভাবে প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করতে হয়, ম্যাচে পিছিয়ে পড়লেও কীভাবে ফেরত আসতে হয় সেটা তারা শিখে গেছে।’ 

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

জাপান ব্রাজিলকে হারাতে পারে

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে