সিলেট প্রতিনিধি: সিলেটের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অসহায় ও বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন "তোহফা-For Mankind" (সিলেট শাখা)। বন্যাকবলিত এলাকার দুর্গত মানুষের মুখে উষ্ণ আহার তুলে দিতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।
এরই ধারাবাহিকতায়, 'বাহুবল হোম মেড'-এর আন্তরিক সৌজন্যে বন্যাকবলিত এলাকার প্রায় ৩০০-এরও বেশি অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
আয়োজকরা জানান, এই কঠিন ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বানভাসি মানুষের মুখে অন্তত একবেলা পুষ্টিকর খাবার তুলে দেওয়া এবং তাঁদের মনে সামান্য স্বস্তি ফিরিয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
সফলভাবে খাবার বিতরণ সম্পন্ন হওয়ায় "তোহফা-For Mankind" (সিলেট শাখা)-এর পক্ষ থেকে 'বাহুবল হোম মেড' কর্তৃপক্ষ এবং মাঠে কাজ করা সকল অক্লান্ত পরিশ্রমী স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। সেই সাথে সমাজের সর্বস্তরের সামর্থ্যবান মানুষকে যার যার অবস্থান থেকে এই বানভাসি ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন