চট্টগ্রাম প্রতিনিধি: টানা ভারী বর্ষণে সড়কে জমে থাকা কাদা ও আবর্জনা পরিষ্কার করে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ।
জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বোয়ালখালী উপজেলার শ্রীপুর বুড়া মসজিদের পূর্ব পার্শ্বস্থ জ্যৈষ্ঠপুরা সড়কে বিপুল পরিমাণ কাদা ও ময়লা-আবর্জনা জমে একাকার হয়ে যায়। এতে সড়কটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং ছোট-বড় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ছিলেন চালক ও পথচারীরা।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে ও গাড়ি চলাচল নিরাপদ করতে এগিয়ে আসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, ৮নং শ্রীপুর খরন্দ্বীপ জ্যৈষ্ঠপুরা ইউনিয়ন শাখার একঝাঁক প্রাণোচ্ছল ও সেচ্ছাসেবী কর্মী।
ঝুঁকি এড়াতে স্বেচ্ছাশ্রম: আজ সংগঠনের কর্মীরা কোদাল, ঝাড়ু ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সড়কে নেমে পড়েন। নিজেদের উদ্যোগে তারা সড়কের পিচ্ছিল কাদা ও ময়লা সম্পূর্ণ পরিষ্কার করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলেন। তীব্র কাদা-পানি উপেক্ষা করে তরুণদের এই সেচ্ছাশ্রম দেখে স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা ভূয়সী প্রশংসা করেন।
স্থানীয় এক গাড়িচালক জানান: "কাদার কারণে এই সড়ক দিয়ে গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়েছিল, যেকোনো সময় চাকা পিছলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। গাউসিয়া কমিটির ছেলেরা যেভাবে বুক উঁচিয়ে এই কাদা পরিষ্কার করে দিল, তা সত্যিই প্রশংসনীয়। এখন আমরা নিরাপদে যাতায়াত করতে পারছি।"
সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ জানান, ধর্মীয় ও মানবিক দায়বদ্ধতা থেকেই তারা সবসময় সমাজের কল্যাণে কাজ করে আসছেন। আগামীতেও যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে গাউসিয়া কমিটির এই সেচ্ছাশ্রম অব্যাহত থাকবে।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন