চিটাগাং টুডে

মূল পাতা

আঞ্চলিক সংবাদ

ফেসবুকে শেষ স্ট্যাটাসে ছিল ক্ষমা চাওয়া, সন্ধ্যায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ

রাঙ্গুনিয়ায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ

“সবাই ক্ষমা করে দিয়েন আমাকে। ভালো থেকো প্রিয় বউ। সবকিছু শেষ আমার।” শুক্রবার (২৬ জুন) সন্ধ্যার দিকে নিজের ফেসবুক আইডিতে এ কথাগুলো লিখেছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ফুলগাজীপাড়া ৬ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মোহাম্মদ তানভির হোসেন (৩০)। স্ট্যাটাস দেয়ার কিছুক্ষণ পরই বাড়ির পাশের কর্ণফুলী নদীর চরের একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁর নিথর দেহ। একটি ফেসবুক স্ট্যাটাসের পর এমন মর্মান্তিক পরিণতিতে শোকে স্তব্ধ পরিবার, স্বজন ও এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী তানভীর কোরবানির ঈদ উপলক্ষে ছুটিতে দেশে এসেছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে আবার কর্মস্থলে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সেই ফেরা আর হলো না।

মৃত্যুর আগে নিজের ফেসবুক আইডিতে তানভীর লিখেছিলেন, “আমার মৃত্যুর কারণ আমার চাচা শশুর এত বড় অপবাদ না দিলেও পারতে। সবাই ক্ষমা করে দিয়েন আমাকে। ভালো থেকো প্রিয় বউ। সবকিছু শেষ আমার।”

স্ট্যাটাসটি প্রকাশের পর তাঁর পরিচিতদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেন। সন্ধ্যায় বাড়ির পাশের নদীর চরের একটি গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে স্বজনরা তাকে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।

মরিয়মনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,তানভীরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রতিবেশীদের ভাষ্য, হাসিখুশি ও ভদ্র স্বভাবের তানভীরের এমন মৃত্যু তাঁরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কোরবানির ঈদে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে ফিরে এভাবে তাঁর জীবনাবসান হবে, তা কেউ কল্পনাও করেননি।

তবে ফেসবুক স্ট্যাটাসে তানভীর যে অভিযোগ করেছেন, তার সত্যতা এখনো নিশ্চিত হয়নি। অভিযুক্ত ব্যক্তিরও বক্তব্য পাওয়া যায়নি। রাঙ্গুনিয়ার থানার ওসি জহির উদ্দিন জানান, প্রাথমিকভাবে এটি আত্নহত্যা মনে হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

রাঙ্গুনিয়ায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে