চিটাগাং টুডে

মূল পাতা

জাতীয়

হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা।

ছবি- সংগৃহীত

সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের জন্য দুটি প্যাকেজ নির্ধারণ করেছে সরকার। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের পর মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ ঘোষণা দেন।

ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারি হজ প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে প্রায় ১ থেকে ১ দশমিক ৪ কিলোমিটারের মধ্যে এবং মদিনার মারকাজি এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২-এ তাবু ও সার্ভিস প্যাকেজ-৩-এর সুবিধা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। হজ পালনের উদ্দেশে সৌদি আরবে অবস্থানকাল হবে সাধারণত ৩৫ থেকে ৪০ দিন।

৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)- এর জন্য। এতে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজি এলাকার বাইরে মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-৫-এ তাবু, সার্ভিস প্যাকেজ-৩ এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। হোটেল দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে।

এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে সর্বোচ্চ ৩ কিলোমিটার এবং মদিনায় মসজিদে নববী থেকে সর্বোচ্চ ১ কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা রাখতে হবে।

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী বলেন, ২০২৭ সালের হজে সৌদি আরব হজ ব্যবস্থাপনায় বেশ কিছু পরিবর্তন এনেছে। মক্কা ও মদিনার আবাসন, যাতায়াত, ক্যাটারিং, তাবু ও অন্যান্য সেবা সমন্বিতভাবে তিনটি সার্ভিস প্যাকেজের আওতায় পরিচালিত হবে। ডি-সার্ভিস প্যাকেজ বাতিল করা হয়েছে এবং হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে, যা হাজিদের সেবার মান আরও উন্নত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছে।

ধর্মমন্ত্রী জানান, ২০২৭ সালের হজের প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন চলতি বছরের ২৪এ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ই-হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন এবং পূর্ণ অর্থ পরিশোধের মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন করা যাবে। হজযাত্রার জন্য পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বৈধ থাকতে হবে।

প্রবাসী বাংলাদেশিরা যে দেশে অবস্থান করছেন, সেখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ ও ভিসার আবেদন করতে পারবেন। তাদের অবস্থানরত দেশ থেকে সরাসরি সৌদি আরবে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান ধর্মমন্ত্রী।

বিমান হজ্ব টিকেট

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

বুধবার, ২২ জুলাই ২০২৬

হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা।

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে