চিটাগাং টুডে

মূল পাতা

আন্তর্জাতিক

ওমরাহ পালনে যাওয়ার পথে সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মা ও দুই সন্তানসহ ৩ বাংলাদেশি নিহত

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ওমরাহ পালনে যাওয়ার পথে সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মা ও দুই সন্তানসহ ৩ বাংলাদেশি নিহত
ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে যাওয়ার সময় সৌদি আরবে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এই হৃদয়বিদারক ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও দুই সদস্য।

সৌদি স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। এই দুর্ঘটনায় রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন ও তাদের বড় ছেলে নাবিল গুরুতর আহত হয়েছেন। শফিকুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রিনা, তার স্বামী এবং তিন সন্তানসহ পুরো পরিবার ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে প্রাইভেট কারযোগে মক্কার পথে রওনা হন। পথিমধ্যে রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর তাদের গাড়িটি পেছন থেকে আসা একটি দ্রুতগামী বড় যানবাহনের সজোরে ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা তানিয়া তাহমিনা রিনা, তার ছোট ছেলে তাসবিক ও মেয়ে জারা প্রাণ হারান।

নিহত রিনার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তার ভগিনীপতি শফিকুল ইসলাম খোকন এবং বড় ভাগনে নাবিল গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে ফরিদপুর ও কিশোরগঞ্জে তাদের নিজ নিজ এলাকায় এবং সৌদি প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

চিটাগাং টুডে

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ওমরাহ পালনে যাওয়ার পথে সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মা ও দুই সন্তানসহ ৩ বাংলাদেশি নিহত

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে যাওয়ার সময় সৌদি আরবে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এই হৃদয়বিদারক ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও দুই সদস্য।

সৌদি স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে রিয়াদ-মক্কা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। এই দুর্ঘটনায় রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন ও তাদের বড় ছেলে নাবিল গুরুতর আহত হয়েছেন। শফিকুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রিনা, তার স্বামী এবং তিন সন্তানসহ পুরো পরিবার ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে প্রাইভেট কারযোগে মক্কার পথে রওনা হন। পথিমধ্যে রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর তাদের গাড়িটি পেছন থেকে আসা একটি দ্রুতগামী বড় যানবাহনের সজোরে ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা তানিয়া তাহমিনা রিনা, তার ছোট ছেলে তাসবিক ও মেয়ে জারা প্রাণ হারান।

নিহত রিনার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, তার ভগিনীপতি শফিকুল ইসলাম খোকন এবং বড় ভাগনে নাবিল গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে ফরিদপুর ও কিশোরগঞ্জে তাদের নিজ নিজ এলাকায় এবং সৌদি প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

চিটাগাং টুডে

চেয়ারম্যান ও প্রকাশক: শহিদুল ইসলাম
সম্পাদক: আশিক উল বাসির
সহ- সম্পাদক: নুর জাফর রাহুল
নির্বাহী পরিচালক: মোহাম্মদ শফিউল আলম
নির্বাহী সম্পাদক: তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদক: মোহাম্মদ আরফাতুল ইসলাম

কপিরাইট © ২০২৬ চিটাগাং টুডে